স্বজন ও সহপাঠীদের আহাজারিতে মীমের চির বিদায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মাইশা মমতাজ মীম বাবা মায়ের বড় মেয়ে। মেধাবী ছাত্রী মীম তার বাবা নুর মোহাম্মদ মামুনের প্রতিষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে ভর্তি হন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি ইংরেজি বিভাগে ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী শুক্রবার সকালে ঢাকার খিলক্ষেত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকায়।
তার শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী ছুটে আসেন তাদের গ্রামের বাড়িতে। বিকালে তার মরদেহ গ্রামের বাড়ি মৌচাকে আসার পর স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাকে এক নজর দেখার জন্য মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শতশত মানুষ ছুটে আসেন।
স্কুলের শিক্ষক আবুল কালাম বলেন, মাইশা মমতাজ মীম অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। দুই বোনের মধ্যে মীম বড়। তার ছোট বোন রৌদোসী মমতাজ মৌ উত্তরা রাজউক কলেজে এইচএসসিতে লেখা পড়া করেন। ছেলে মেয়েদের লেখা পড়ার কারণে তার বাবা-মা সন্তানদের নিয়ে উত্তরায় বসবাস করেন। তাদের মা অছিমা বেগম গৃহিনী।
ওই শিক্ষক জানান, মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সবরকম ত্যাগ স্বীকার করতেন তাদের বাবা-মা। শুক্রবার রাতে জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











